Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু

স্বাধীন কন্ঠ ডেস্ক
টানটান উত্তেজনা আর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ১৫২টি আসনের জন্য ভোট দিচ্ছেন প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটার।

সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের দীর্ঘ লাইন গণতন্ত্রের এই উৎসবে বাড়তি মাত্রা যোগ করেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজ্যজুড়ে কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

এই ধাপে পশ্চিমবঙ্গের বেশ কিছু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর আসনে ভোট হচ্ছে। এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও মালদা; মুর্শিদাবাদ জেলার একাধিক আসন, এবং নন্দীগ্রাম।

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের। স্পর্শকাতর এলাকাগুলোতে আকাশপথে নজরদারি চালাচ্ছে বিমান বাহিনীর হেলিকপ্টার ও ড্রোন।

নির্বাচন কমিশন জানিয়েছে, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হলেও গত রাতে নন্দীগ্রাম, দাঁতন ও বারাসাতসহ কয়েকটি স্থানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের এই নির্বাচন এবার দুটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আজকের প্রথম দফার পর দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:51 am, Thursday, 23 April 2026
81 Time View