Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

নৈশভোজে হামলার ইরান সংশ্লিষ্টতা নেই বলছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গোলাগুলির ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান এবং যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধের সঙ্গে এই হামলার কোনও যোগসূত্র থাকতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি তা মনে করি না।

হামলার লক্ষ্যবস্তু তিনি নিজে ছিলেন কি না, এমন প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমারও তাই মনে হয়।

তবে এই হামলার পেছনে অন্য কোনও গোষ্ঠী বা দেশের হাত নেই উল্লেখ করে তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তিটি একজন একাকী হামলাকারী বলেই তিনি বিশ্বাস করেন।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ৩১ বছর বয়সী ওই যুবকের নাম কোল টমাস অ্যালেন। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:59 pm, Sunday, 26 April 2026
97 Time View