Jashore , Monday, 9 November 2026

যশোরে শ্রমিক দিবসে বিএডিসি শ্রমিকদের মানববন্ধন, নীতিমালা বাতিলের দাবি

স্বাধীন কণ্ঠ ডেস্ক
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যশোরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর শ্রমিকরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

শুক্রবার (১ মে) সকাল দিকে প্রেস ক্লাব যশোরের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে শ্রমিকরা নানা দাবিতে সোচ্চার হন। এ সময় তারা “বৈষম্য হটাও, শ্রমিক বাঁচাও”, “মৌসুমী ও সাময়িক শ্রমিক নামক প্রহসন থেকে মুক্তি চাই”, “উৎসব বোনাস শ্রমিকের অধিকার”, “দাসত্বমুক্ত বাংলাদেশ চাই” এবং “চাকরির নিশ্চয়তা শ্রমিকের অধিকার”সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫” এবং দৈনিক ভিত্তিক শ্রমিকদের আউটসোর্সিং প্রক্রিয়া শ্রমিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ সৃষ্টি করছে। এই নীতিমালা অবিলম্বে বাতিল করে স্থায়ী নিয়োগের মাধ্যমে শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা রোকনুজ্জামান, আলী রেজা, বুখারী জমাদ্দার, ইদ্রিসুজ্জামান, মিজানুর রহমানসহ আরও অনেকে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:00 pm, Friday, 1 May 2026
45 Time View