Jashore , Monday, 9 November 2026

প্রবাসীর সংসার ভেঙে প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, টাকা-স্বর্ণ আত্মসাতের অভিযোগ

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে প্রেম, প্রতারণা ও পলায়নের এক নাটকীয় ঘটনায় প্রবাসীর সংসার ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পাশাপাশি নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া বাঁশতলা এলাকার বাসিন্দা কেরামত আলী গাজী (৮৩) কোতোয়ালী মডেল থানায় দায়ের করা অভিযোগে জানান, তার ছেলে মুরশিদ গাজী প্রায় আড়াই বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত। স্ত্রী ইশিতা আক্তার (২৮) দুই সন্তান—ওমর (৮) ও ইউসুফ (৩)-কে নিয়ে শহরের শেখহাটি হঠাৎপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

অভিযোগে বলা হয়, সময়ের সঙ্গে ইশিতার জীবনযাপনে পরিবর্তন আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা ও পরিবারের বাধা উপেক্ষা করে তিনি স্থানীয় ভেকুটিয়া এলাকার যুবক সোহেল রানার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়ে গোপন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রতিবেশীদের চোখ এড়াতে ওই যুবককে আত্মীয় পরিচয় দিতেন তিনি।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২২ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে কেরামত আলী গাজী পুত্রবধূর বাসায় গিয়ে দরজায় তালা দেখতে পান। পরে খোঁজ নিয়ে জানা যায়, ইশিতা তার দুই সন্তানকে সঙ্গে নিয়ে প্রেমিক সোহেল রানার সঙ্গে পালিয়ে গেছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এই সম্পর্কে জড়াতে ইশিতাকে প্ররোচনা দিয়েছেন তার মা আকলিমা খাতুন। এমনকি প্রায় দেড় বছর আগে গোপনে সোহেল রানাকে বিয়ে করেছেন বলেও দাবি করা হয়েছে।

এদিকে, পলায়নের ঘটনায় বড় অঙ্কের অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগও উঠেছে। পরিবারের দাবি, বিদেশে যাওয়ার আগে মুরশিদ গাজী স্ত্রীর কাছে প্রায় ৭ লাখ টাকা ও চার ভরি স্বর্ণ রেখে যান। পরে বিদেশ থেকে আরও ৫ লাখ টাকা পাঠান। এসব অর্থ ও স্বর্ণ নিয়েই ইশিতা পালিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।

কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার এসআই আশরাফ জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:31 pm, Saturday, 2 May 2026
30 Time View