Jashore , Friday, 6 November 2026
সর্বশেষ:
মাদক নিয়ন্ত্রণে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ইশরাক হোসেনের ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামী নির্মাণের প্রেরণা: প্রধানমন্ত্রী যশোরে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠিত বিদ্রোহী সাহিত্য পরিষদের মাসিক সাহিত্যসভা অনুষ্ঠিত প্রয়াত নেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী অমিত যশোরে সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার যশোরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলেন স্বামী তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া ও খাবার বিতরণ

যশোরে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২রা মে) শহরের একটি স্থানীয় মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেধাবী শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-২ আসনের সংসদ সদস্য ও চিকিৎসক ড. মোসলেহ উদ্দিন ফরিদ শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমানে প্রাইভেট টিউটরিং অনেক অভিভাবকের জন্য ব্যয়বহুল ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা চাই শিক্ষার্থীরা যেন স্কুল-কলেজের পড়াশোনাতেই পুরোপুরি দক্ষ হয়ে ওঠে। মাননীয় প্রধানমন্ত্রীও চান শিক্ষার্থীরা যেন শিক্ষাপ্রতিষ্ঠানেই তাদের পড়াশোনা সম্পন্ন করতে পারে।

তিনি আরও উল্লেখ করেন যে, দেশে প্রাইভেট টিউশন রাতারাতি বন্ধ করা সম্ভব না হলেও সরকার এটি নিয়ে কাজ করছে। পাশাপাশি শিক্ষকদের উপযুক্ত সম্মান ও সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন। শিক্ষার্থীদের মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছোট বাচ্চাদের ফেসবুক বা মেটা-র জগৎ থেকে সরিয়ে আনা এখন একটি বড় চ্যালেঞ্জ, যেখানে অভিভাবকদের সচেতনতা সবচেয়ে জরুরি।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, গত বছরের ৭ নভেম্বর তারিখে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় ৩ হাজার এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। মেধার ভিত্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১০৯ জন শিক্ষার্থীর মাঝে আজ পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ২৫ জন, সাধারণ গ্রেড ৮৪ জন। পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশনের পরিচালক উবাইদুল্লাহ হুসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মুহাইমিন। যশোর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ড. আনিচুর রহমান, ড. ইমদাদুল হক। এছাড়া, সংগঠনের সদস্য সচিব খালিদ ইবনে খলিল, সহকারী পরিচালক ইসমাইল হুসাইন, সাবেক পরিচালক কে এম আশরাফুল ইসলাম এবং মোস্তফা কামাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাসেল ফারহান।

অনুষ্ঠানে বক্তারা ফাউন্ডেশনের এই শিক্ষাবন্ধু কার্যক্রমকে আরও গতিশীল করতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:04 pm, Saturday, 2 May 2026
29 Time View