Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলে এগিয়ে বিজেপি

স্বাধীন কন্ঠ ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বইছে টানটান উত্তেজনা। সোমবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাজ্যের বিভিন্ন গণনাকেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে পেছনে ফেলে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ১৪৮টি আসনে এগিয়ে রয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস বর্তমানে ১০৩টি আসনে জয় পেয়েছে।

সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম এবং পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফলাফলে দেখা যাচ্ছে, অনেক হেভিওয়েট প্রার্থীই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়েছেন।

এপ্রিল মাস জুড়ে পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, কেরালা, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নির্বাচনের আমেজ ছিল। আজ এই পাঁচটি অঞ্চলেরই ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে। পশ্চিমবঙ্গে মূলত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা কেন্দ্রে নির্বাচনী অপরাধ ও অনিয়মের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ভোট বাতিল করেছে। এই কেন্দ্রে আগামী ২১ মে পুনরায় ভোট গ্রহণ করা হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ২৪ মে। ফলে আজ ফলতা বাদে বাকি ২৯৩টি কেন্দ্রের ফলাফল জানা যাবে।

দশ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের জন্য এই নির্বাচন এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। অন্যদিকে, বিজেপি এবার সর্বশক্তি দিয়ে বাংলা জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে। গণনার এই প্রাথমিক ধারা বজায় থাকলে পশ্চিমবঙ্গে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।

শেষ পর্যন্ত কোন দল নবান্নের দখল নেয়, তা জানতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:09 pm, Monday, 4 May 2026
82 Time View