Jashore , Friday, 6 November 2026
সর্বশেষ:
তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া ও খাবার বিতরণ যশোরে ভ্রাম্যমাণ আদালতে ডায়াগনস্টিক সেন্টারে ১ লাখ টাকা জরিমানা ও সিলগালা কেশবপুরে উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী পালিত যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ যশোর এমএম কলেজে সহকারী অধ্যাপক নাঈমা ফারহানার স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত বেনাপোলে স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ ও পথসভা যশোরে জমকালো আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন যশোরে তেলাপোকা ও অনিয়মের অভিযোগে ‘বনফুল’কে লাখ টাকা জরিমানা বিএনপিও আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখে: নাহিদ ইসলাম বাগেরহাটে একাধিক প্রকল্প উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালন

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় যশোর রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যশোর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে মানববন্ধনে দুই শতাধিক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

মানববন্ধনের আগে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বজুড়ে এক অনন্য নাম। যেকোনো দুর্যোগ, মহামারি কিংবা সংকটে এই সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিজেদের জীবন বাজি রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। রেড ক্রিসেন্ট কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি মানুষের বিপদের বন্ধু। আমরা চাই যশোরের প্রতিটি ঘরে ঘরে সেবার বার্তা পৌঁছে দিতে।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট যশোর ইউনিটের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সহ-সভাপতি অ্যাডভোকেট ইসহাক, কোষাধ্যক্ষ চিন্ময় সাহাসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:10 pm, Thursday, 7 May 2026
58 Time View