Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

স্বাধীন কন্ঠ ডেস্ক
অবশেষে নানা জল্পনা-কল্পনার অবসান। শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিজেপির বিজয়ী প্রার্থীদের সঙ্গে অমিত শাহের বৈঠকের পরেই তার নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করেন।

শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।
নির্বাচনের পর বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে অমিত শাহ রাজ্যে এসে বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। সেখানে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নাম পরিষদীয় দলনেতা হিসেবে ঠিক করা হয়। পরে বিজেপি নেতৃত্ব তাঁর নাম ঘোষণা করে।

এরপর শুভেন্দু রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন।
শুভেন্দুর নাম আগেই মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনায় ছিল। কারণ তিনি পরপর দুই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে পরাজিত করেছেন।

২০২১ সালে নন্দীগ্রামে তিনি মমতাকে ১৯৫৬ ভোটে হারান।

এবার ভবানীপুরে তিনি মমতাকে ১৫ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন এবং নন্দীগ্রামেও প্রায় ১০ হাজার ভোটে জয় পেয়েছেন। এই ধারাবাহিক জয়ের কারণে বিজেপির অনেকেই মনে করছেন, মুখ্যমন্ত্রী হওয়ার সবচেয়ে যোগ্য প্রার্থী শুভেন্দু অধিকারী।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:30 pm, Friday, 8 May 2026
64 Time View