Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

রাজ্যবাসীর সমর্থন পেলেও ছেলের সমর্থন হারালে মুখ্যমন্ত্রী বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার প্রথম দিন বিজয়ের। এর মাঝেই নতুন বিপত্তি। অভিনেতার ছেলে জেসন বাবার বিরুদ্ধে নিলেন এক পদক্ষেপ। নিজের নামের পাশ থেকে বিজয় নামটি সরিয়েছেন তার ছেলে।

এতদিন থালাপতির পুত্র নিজেকে ‘জেসন সঞ্জয় ভি’ নামে পরিচয় দিতেন। কিন্তু রোবারের পর জেসন নামের পাশ থেকে বাবার নামের আদ্যক্ষর ‘ভি’ সরিয়ে করলেন ‘এস’। এটা তার মায়ের নামের আদ্যক্ষর। জেসন যে এই অবস্থায় পুরোপুরিভাবে নিজের মায়ের পাশে রয়েছেন, সেই ইঙ্গিতই দিলেন।

শপথ গ্রহণের যেই অনুষ্ঠানে হাজির ছিলেন বিজয়ের মা-বাবা থেকে শুরু করে আলোচিত প্রেমিকা তৃষা কৃষ্ণান। এদিন দর্শক আসনের একেবারে প্রথম সারিতে বসেন তৃষা। বিজয়ের শপথবাক্য পাঠের সময়ে চোখ ছল ছল করে ওঠে তৃষার। যদিও নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখেন তিনি।

এক দিকে ধীরে ধীরে জোরালো হচ্ছে তৃষার সঙ্গে বিজয়ের প্রেমের গুঞ্জন। ঠিক সেই সময়েই পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ছে অভিনেতার। বিজয় মনোনয়ন জমা দেওয়ার পর তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেন তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম।

১৯৯৯ সালের ২৫ আগস্ট সাতপাকে বাঁধা পড়েছিলেন বিজয়-সঙ্গীতা। ধীরে ধীরে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। ২০২৩ সালে সম্পর্ক যেন আরও খারাপ হয়। এখন বিবাহবিচ্ছেদের অপেক্ষায় একদা আলোচিত এই তারকাদম্পতি। এরই মাঝে নিজের নামের পাশ থেকে বিজয় নামটি সরিয়েছেন তার পুত্র। বাবাকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ‘আনফলো’ও করেন। এবার আরও এক ধাপ এগোলেন তিনি।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:58 pm, Tuesday, 12 May 2026
61 Time View