Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

‘বাংলাদেশি মুসলমানদের মন্তব্যে পশ্চিমবঙ্গের মুসলমানরা বিপদে পড়ে’

স্বাধীন কন্ঠ ডেস্ক
পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা “বিপজ্জনক” বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস (টিএমসি) বিধায়ক আব্দুল মতিন মুহাম্মদ। তার এই মন্তব্য ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা অত্যন্ত বিপজ্জনক। তারা এমন কিছু করে, যার খেসারত এ রাজ্যের বাঙালি মুসলমানদের দিতে হয়।”

তবে বাংলাদেশের মুসলমানদের কোন ধরনের বক্তব্য বা কর্মকাণ্ডের কারণে পশ্চিমবঙ্গের মুসলমানদের “খেসারত” দিতে হয়— সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি তিনি।

হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত এই তৃণমূল বিধায়ক আরও বলেন, “বাংলাদেশের মুসলমান ভাইদের বলব, এই রাজ্যের মুসলমানদের নিয়ে কিছু মন্তব্য করতে হলে সবকিছু জেনে, বুঝে, পড়াশোনা করে মন্তব্য করা ভালো। ওই দেশের আলটপকা মন্তব্যের জন্যই এখানকার মুসলমানদের বিপদ হয়। তারা যেন আরও সতর্ক হয়ে মন্তব্য করেন।”

প্রসঙ্গত, এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। ২৯৩ আসনের মধ্যে ২০৭টিতে জয় নিয়ে সরকার গঠন করেছে দলটি। অন্যদিকে অল ইন্ডিয়া তৃণমূল পেয়েছে ৮০টি আসন। এর মাধ্যমে টানা ১৫ বছর পর পশ্চিমবঙ্গের ক্ষমতা হারায় তৃণমূল কংগ্রেস।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:41 pm, Saturday, 16 May 2026
67 Time View