Jashore , Monday, 23 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

নিজের বিরুদ্ধে ‘বিষোদগার’ নিয়ে মুখ খুললেন মাহফুজ আলম

স্বাধীন কন্ঠ ডেস্ক

নিজের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিষোদগার ও ব্যক্তি আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার (১০ জুন) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।

‘সব দোষ মাহফুজ আলমে’র ইতিবৃত্ত’ শিরোনামে দেওয়া ওই পোস্টে মাহফুজ আলম দাবি করেন, তার বিরুদ্ধে হওয়া সমালোচনা ও আক্রমণের বড় অংশই জুলাই আন্দোলনের পক্ষের দাবি করা বিভিন্ন রাজনৈতিক ও আদর্শিক গোষ্ঠীর কাছ থেকে এসেছে।

স্ট্যাটাসে তিনি লেখেন, “আমি আজ পর্যন্ত জুলাইয়ের পক্ষের কোনো ব্যক্তির বিরুদ্ধে বক্তব্য দিয়েছি? না। কিন্তু ব্যক্তি মাহফুজের বিরুদ্ধে হওয়া বিষোদগারের ৮০-৯০ ভাগই জুলাইয়ের কথিত পক্ষের লোকদের কাছ থেকে এসেছে।”

তিনি বলেন, তথ্য মন্ত্রণালয়ে নয় মাস দায়িত্ব পালনকালে বিভিন্ন সিদ্ধান্তের দায় তার ওপর চাপানো হলেও একই সময়ে বা তার আগে-পরে দায়িত্ব পালনকারীদের বিষয়ে প্রশ্ন তোলা হয় না। এ বিষয়ে দ্বৈত মানদণ্ড অনুসরণ করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

মাহফুজ আলম লেখেন, আদর্শিক অবস্থান থেকে তিনি কিছু রাজনৈতিক মতাদর্শের সমালোচনা করেছেন, তবে সেটিকে ব্যক্তি আক্রমণের কারণ হিসেবে দেখার সুযোগ নেই। তিনি দাবি করেন, মতাদর্শগত বিতর্ককে কেন্দ্র করে তাকে দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, “পলিসি ও মতাদর্শ নিয়ে বিতর্কের বদলে একজন ব্যক্তিকে কেন্দ্র করে প্রায় দুই বছর ধরে ব্যক্তি আক্রমণ চালানো হচ্ছে, যা উদ্বেগজনক।”

সাবেক এই উপদেষ্টা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালেও নির্দিষ্ট রাজনৈতিক অবস্থানের কারণে তাকে কোণঠাসা করা হয়েছিল। পরবর্তীতে নিজের নিরাপত্তা ও সম্মানের কথা বিবেচনা করে তিনি অনেক বিষয়ে নীরব থেকেছেন বলেও উল্লেখ করেন।

ফেসবুক পোস্টের এক পর্যায়ে তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মৃত্যুকামনা, ফাঁসির দাবি এবং প্রতীকীভাবে ‘জবাই’ করার মতো ঘটনাও ঘটেছে। এসব কর্মকাণ্ডকে তিনি রাজনৈতিক বিদ্বেষের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।

মাহফুজ আলম বলেন, “আমি বর্তমানে কোনো সরকারি দায়িত্বে নেই, সংসদ সদস্যও নই, কোনো রাজনৈতিক দলের নেতৃত্বেও নেই। তারপরও ব্যক্তি মাহফুজকে লক্ষ্য করে আক্রমণ অব্যাহত রয়েছে।”

স্ট্যাটাসের শেষাংশে তিনি ব্যক্তি আক্রমণ ও বিদ্বেষমূলক রাজনীতি পরিহার করে নীতি, আদর্শ ও কর্মসূচিভিত্তিক রাজনৈতিক বিতর্কের আহ্বান জানান।

তিনি লেখেন, “গালিবাজি আর ব্যক্তি আক্রমণ বাদ দিয়ে পলিসি ও মতাদর্শ নিয়ে তর্ক করে যেন আমরা একটি ভালো বাংলাদেশ গড়তে পারি, সেদিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।”

মাহফুজ আলমের এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তার বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট মহল থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:12 pm, Thursday, 11 June 2026
44 Time View