Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

লেবানন দখলের অধিকার রয়েছে ইসরায়েলের: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
ওয়াশিংটনে লেবাননের সঙ্গে সম্পাদিত ফ্রেমওয়ার্ক চুক্তিকে একটি ঐতিহাসিক রাজনৈতিক ও নিরাপত্তা অর্জন হিসেবে ইসরায়েলের জনগণের সামনে উপস্থাপন করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এই সমঝোতা ইসরায়েলকে দক্ষিণ লেবাবন দখলের অধিকার দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর মতে, এই চুক্তিটি ঐতিহাসিক হওয়ার কারণ কেবল এটাই নয় যে এটি ওয়াশিংটন ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক থেকে লেবানন ইস্যুটিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করেছে; বরং এটি দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব বজায় রাখার অধিকারকে যুক্তরাষ্ট্র ও লেবাননের পক্ষ থেকে স্বীকৃতি দিয়েছে।

নেতানিয়াহু বলেন, চুক্তির ১৪টি অনুচ্ছেদে উল্লিখিত সমস্ত যাচাইযোগ্য শর্ত অর্জিত না হওয়া পর্যন্ত ইসরায়েল সেখানে দখলদারিত্ব চালিয়ে যেতে পারবে। আর এই শর্তগুলোর সবগুলোই এককভাবে লেবানন সরকারের কাছ থেকে চাওয়া হয়েছে, ইসরায়েল ও লেবানন উভয়ের কাছ থেকে যৌথভাবে নয়।

সার্বিকভাবে এই চুক্তিটি ইসরায়েলকে অনির্দিষ্টকালের জন্য অথবা অন্তত দীর্ঘ সময়ের জন্য দক্ষিণ লেবাননে অবস্থান করার সক্ষমতা দিচ্ছে।

সেখানে কিছু পাইলট জোন বা পরীক্ষামূলক এলাকা থাকবে। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইতোমধ্যেই দক্ষিণ লেবাননে দীর্ঘস্থায়ী উপস্থিতির জন্য প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি ভালো করেই জানেন যে এটি আগামী সপ্তাহগুলোতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ক্ষমতাসীন জোটের জন্য অত্যন্ত উপকারী হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:26 pm, Sunday, 28 June 2026
88 Time View