Jashore , Sunday, 22 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

গণভোটের দাবি থেকে একচুলও সরব না, সরকারকে বাধ্য করব: জামায়াত আমির

স্বাধীন কন্ঠ ডেস্ক
বিরোধী দলকে বিভিন্নভাবে গণভোটের দাবি থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জাতিকে আমরা কথা দিয়েছি, লড়াই করে যাব এবং গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব, ইনশাআল্লাহ। এর থেকে আমরা একচুল পরিমাণও সরব না।

শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুরের জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা, সীমান্তে পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, সীমান্তের বিস্তীর্ণ এলাকাজুড়ে সুড়সুড়ি দিচ্ছে প্রতিবেশী ভারত। দেশের জনগণ ও আমরা এর প্রতিবাদ করছি, কিন্তু সরকার মুখে কুলুপ এঁটে বসে আছে। কার ভয়ে, কাকে খুশি করার জন্য সরকারের মুখ থেকে একটি শব্দও আসছে না? তিনি সরকারকে জনগণের নাড়ির স্পন্দন বোঝার আহ্বান জানিয়ে বলেন, জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিলে কী হয়, তা সাম্প্রতিক ইতিহাস থেকে সবার সবক নেওয়া উচিত। দেশের এক ইঞ্চি জমি তো দূরের কথা, একটি বালুর ওপরেও কাউকে কর্তৃত্ব করতে দেওয়া হবে না।

তিস্তা নদীকে এই অঞ্চলের মানুষের প্রধান দুঃখ উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে বর্তমান সরকারি দল ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন করলেও এবারের বাজেটে তিস্তা নিয়ে ১০ টাকারও বরাদ্দ রাখা হয়নি। আমরা আর কথার ফুলঝুরি শুনতে চাই না, বাস্তব পদক্ষেপ দেখতে চাই। এই সরকার ব্যর্থ হলে আগামীতে জনগণ ১১ দলকে নির্বাচিত করলে আমরাই এই দাবি বাস্তবায়ন করব।

রংপুর অঞ্চলে উৎপাদিত আলুর হিমাগার ভাড়ার তীব্র সমালোচনা করে তিনি বলেন, হিমাগারে আলু রাখতে বস্তাপ্রতি ৬০০ টাকা নেওয়া হচ্ছে। এটি অন্যায় ও জুলুম, যা দ্রুত বন্ধ করতে হবে। কৃষক যাতে সব ফসলের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করতে হবে। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা চাঁদাবাজি ও ঘুষ-দুর্নীতিতে ব্যস্ত, তারা জনগণের এই দুঃখ বুঝবে না।

জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিরোধীদলীয় নেতা বলেন, সব দুর্নীতিবাজরা এক হয়ে ইঞ্জিনিয়ারিং করে আমাদের হারিয়ে দিয়েছে। তবে আগামীতে জনগণ আর এই সুযোগ দেবে না। আগামীতে ন্যায়-ইনসাফের ভিত্তিতে ১১ দল সরকার গঠন করবে। সেই দেশে প্রধানমন্ত্রীও যদি দুর্নীতি করেন, তাকেও বিচারের মুখোমুখি হতে হবে।

১১ দলীয় জোটের এই সমাবেশে সভাপতিত্ব করেন বিরোধী দলের চিফ হুইপ ও এনপিসির আহ্বায়ক নাহিদ ইসলাম। সমাবেশে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ (বীরবিক্রম), বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁনসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:05 pm, Saturday, 11 July 2026
89 Time View