Jashore , Friday, 6 November 2026
সর্বশেষ:
তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া ও খাবার বিতরণ যশোরে ভ্রাম্যমাণ আদালতে ডায়াগনস্টিক সেন্টারে ১ লাখ টাকা জরিমানা ও সিলগালা কেশবপুরে উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী পালিত যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ যশোর এমএম কলেজে সহকারী অধ্যাপক নাঈমা ফারহানার স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত বেনাপোলে স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ ও পথসভা যশোরে জমকালো আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন যশোরে তেলাপোকা ও অনিয়মের অভিযোগে ‘বনফুল’কে লাখ টাকা জরিমানা বিএনপিও আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখে: নাহিদ ইসলাম বাগেরহাটে একাধিক প্রকল্প উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মেধার আলো: বৃত্তি পেয়েছে ১৫৪৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যশোর জেলায় মোট ১ হাজার ৫৪৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, জেলায় এবার ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৬২২ জন এবং সাধারণ গ্রেডে ৯২৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। উপজেলার হিসাব অনুযায়ী, যশোর সদর উপজেলায় সবচেয়ে বেশি শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া শার্শা, মণিরামপুর, বাঘারপাড়া, ঝিকরগাছা, চৌগাছা, কেশবপুর ও অভয়নগর উপজেলার সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও দুই গ্রেডেই সাফল্য দেখিয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, এবারের বৃত্তি পরীক্ষায় যশোর জেলা থেকে ১২ হাজার ২৮০ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে শেষ পর্যন্ত ৮ হাজার ৬৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্য থেকেই মেধার ভিত্তিতে চূড়ান্তভাবে ১ হাজার ৫৪৫ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়।

যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবীর জানান, ২০০৯ সালের পর দীর্ঘ বিরতি শেষে ২০২৫ সালে পুনরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু হয়। নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে গত ১৫ থেকে ১৮ এপ্রিল এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

তিনি আরও বলেন, কিছুটা দেরিতে হলেও আমরা সফলভাবে ফলাফল প্রকাশ করতে পেরেছি। আশা করছি, আগামী বছর থেকে একদম যথাসময়ে বৃত্তি পরীক্ষা আয়োজন এবং ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:39 pm, Monday, 13 July 2026
59 Time View