Jashore , Sunday, 26 July 2026
সর্বশেষ:
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে যশোরের অনন্যা সমাজসেবার নিয়ম ভেঙে যশোরে নলকূপ ব্যবসায়ী সমিতির অবৈধ নির্বাচন! যশোরে ছাত্রশিবিরের বিক্ষোভ ও সমাবেশ ‘১৭ বছরের জঞ্জাল একরাতে মুছবে না, রাষ্ট্র সংস্কারের সময় দিন’: নার্গিস বেগম পদত্যাগ করলেন ভারতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেমিকন্ডাক্টরই হবে দেশের নতুন অর্থনৈতিক গন্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি: যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে বৃক্ষমেলায় বিজয়ী স্টল ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ‘মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স, দলের লোক হলেও ছাড় নেই’: প্রতিমন্ত্রী অমিত যশোর স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজ, সম্পাদক মঈনুদ্দীন

প্রেমিকাকে নিয়ে যমুনা নদীতে ঝাঁপ দিতে যান যুবক, তিনি ঝাঁপ দিলেও পালালেন প্রেমিকা!

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তর প্রদেশে যমুনা নদীতে একসঙ্গে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে প্রেমিকার হাত ধরে সেতুতে গিয়েছিলেন এক যুবক। তবে প্রেমিক ঝাঁপ দেওয়ার পরপরই ঘটনার মোড় নেয় চরম নাটকীয়তায়। যুবক যখন যমুনার অথৈ জলে হাবুডুবু খাচ্ছেন, তখন তাকে বাঁচানোর চেষ্টা না করে কিংবা পুলিশকে না জানিয়েই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান প্রেমিকা। অবশ্য পুলিশ ও স্থানীয় ডুবুরিদের তাৎক্ষণিক তৎপরতায় অলৌকিকভাবে বেঁচে গেছেন ওই যুবক।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) উত্তর প্রদেশের প্রয়াগরাজের নতুন যমুনা সেতুতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, যমুনায় ঝাঁপ দেওয়া ওই যুবকের নাম অনু গুপ্তা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার ওই তরুণ-তরুণী একসঙ্গে নতুন যমুনা সেতুতে এসেছিলেন। তাদের আচরণ দেখে মনে হচ্ছিল, তারা হয়তো আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েই সেখানে এসেছেন। কিন্তু সেতুতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই অনু হুট করে নদীতে ঝাঁপিয়ে পড়েন। আর তার এই কাণ্ড দেখেই থমকে যান পাশে থাকা প্রেমিকা। তিনি প্রেমিককে উদ্ধারের কোনো চেষ্টা না করে, উল্টো পথ ধরে সেখান থেকে দ্রুত হেঁটে চলে যান।

ঘটনার পরপরই প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দিলে তড়িঘড়ি করে উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয় দক্ষ ডুবুরিদের সহায়তায় যমুনার বুকে শুরু হয় রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান। বেশ কিছুক্ষণ চেষ্টার পর অনু গুপ্তাকে জীবিত অবস্থায় নদী থেকে টেনে তুলতে সক্ষম হন ডুবুরিরা।

উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে ওই যুবককে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও আশঙ্কামুক্ত আছেন।

এদিকে, আত্মহত্যার চেষ্টার পেছনে ঠিক কী কারণ ছিল এবং প্রেমিকের ঝাঁপ দেওয়ার পরপরই কেন ওই তরুণী পালিয়ে গেলেন, তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। নিখোঁজ ওই তরুণীর খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার সবদিক খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।

About Author Information

Shadhin Abdullah

জনপ্রিয়

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে যশোরের অনন্যা

প্রেমিকাকে নিয়ে যমুনা নদীতে ঝাঁপ দিতে যান যুবক, তিনি ঝাঁপ দিলেও পালালেন প্রেমিকা!

Update Time : 06:16 pm, Friday, 17 July 2026