Jashore , Friday, 6 November 2026
সর্বশেষ:
তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া ও খাবার বিতরণ যশোরে ভ্রাম্যমাণ আদালতে ডায়াগনস্টিক সেন্টারে ১ লাখ টাকা জরিমানা ও সিলগালা কেশবপুরে উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী পালিত যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ যশোর এমএম কলেজে সহকারী অধ্যাপক নাঈমা ফারহানার স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত বেনাপোলে স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ ও পথসভা যশোরে জমকালো আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন যশোরে তেলাপোকা ও অনিয়মের অভিযোগে ‘বনফুল’কে লাখ টাকা জরিমানা বিএনপিও আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখে: নাহিদ ইসলাম বাগেরহাটে একাধিক প্রকল্প উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
যশোরে ১০০ জন মেধাবী-দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান এবং দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে স্বাবলম্বীকরণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে ‘গড়বো সমাজ কল্যাণ সংস্থা যশোর (জিএসকেএস)’।

বুধবার (২২ জুলাই) দুপুরে শহরের রেলগেট সংলগ্ন আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়ে সংস্থাটির ১৫তম বার্ষিক শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংস্থার প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সংস্থার সভাপতি ব্যারিস্টার কাজী রেফাত রেজওয়ান সেতু।

অনুষ্ঠানে ১০০ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস, ব্যাগ, জুতা, খাতা ও কলম বিতরণ করা হয়। পাশাপাশি দুজন কারিগরি শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এছাড়া একজন অসহায় ব্যক্তিকে ভ্যানগাড়ি, তিনজন বেকার নারীকে ব্যবসায়িক উপকরণ, একজন প্রতিবন্ধী রিকশাচালককে নগদ অর্থ এবং একজন নারীকে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খোকন বলেন, মাদক ও দারিদ্র্যের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী ঝরে পড়ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের রক্ষা করতে হবে। জিএসকেএস-এর মতো স্বেচ্ছাসেবী উদ্যোগ সত্যি প্রশংসনীয়, আমরা এমন কাজের পাশে সবসময় থাকব।

সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মানিকের স্বাগত বক্তব্যে আয়োজিত অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাংবাদিক তরিকুল ইসলাম তারেক ও এম. আই. নয়ন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল এবং দৈনিক মানবজমিন-এর স্টাফ রিপোর্টার নূর ইসলাম।

উল্লেখ্য, পঙ্গু হাসপাতাল যশোর-এর প্রধান পৃষ্ঠপোষকতায় কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান স্পন্সর হিসেবে সহায়তা প্রদান করে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:44 pm, Wednesday, 22 July 2026
97 Time View