Jashore , Thursday, 5 November 2026
সর্বশেষ:
তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া ও খাবার বিতরণ যশোরে ভ্রাম্যমাণ আদালতে ডায়াগনস্টিক সেন্টারে ১ লাখ টাকা জরিমানা ও সিলগালা কেশবপুরে উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী পালিত যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ যশোর এমএম কলেজে সহকারী অধ্যাপক নাঈমা ফারহানার স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত বেনাপোলে স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ ও পথসভা যশোরে জমকালো আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন যশোরে তেলাপোকা ও অনিয়মের অভিযোগে ‘বনফুল’কে লাখ টাকা জরিমানা বিএনপিও আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখে: নাহিদ ইসলাম বাগেরহাটে একাধিক প্রকল্প উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে বৃক্ষমেলায় বিজয়ী স্টল ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই উদাত্ত আহ্বান ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যশোরে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এর সমাপনী ও আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা শহরের টাউন হলস্থ ঐতিহাসিক মুন্সী মেহেরুল্লাহ ময়দানে যশোর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশব্যাপী সবুজের ক্ষেত্র সম্প্রসারণে জোর দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সর্বস্তরের সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আন্দোলনে শরিক হতে হবে।

আলোচনা পর্ব শেষে মেলায় অংশ নেওয়া সেরা নার্সারি, বিশেষ উদ্ভাবনী উদ্যোক্তা এবং মেলা উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল ও পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

স্টল ক্যাটাগরিতে সেরা নার্সারি হিসেবে প্রথম স্থান অধিকার করেছে হাজেরা নার্সারি (স্বত্বাধিকারী: শাহাবুদ্দিন বাবু), দ্বিতীয় স্থান সবুজ নার্সারি (স্বত্বাধিকারী: বোরহান উদ্দিন সবুজ) ও তৃতীয় স্থান তন্দ্রা নার্সারি (স্বত্বাধিকারী: আল আমীন)

বিশেষ উদ্যোক্তা ক্যাটাগরিতে প্রথম স্থানে রয়েছে বিসমিল্লাহ বনসাই (সাজ্জাদ হোসেন), দ্বিতীয় স্থান পথিক কর্নার (শাহরিয়ার পথিক) ও তৃতীয় স্থান প্ল্যান্ট হাউস (মহুয়া শামীম)।

এ ছাড়া মেলার অংশ হিসেবে আয়োজিত শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ৯ জন কৃতী শিক্ষার্থীর হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন নার্সারি স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের উৎসাহ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের, পুলিশ সুপার রফিকুল ইসলাম, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম রেজা দুলু এবং যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ.জেড.এম সালেকসহ স্থানীয় সুধীজন ও সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:01 pm, Friday, 24 July 2026
72 Time View