Jashore , Monday, 23 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

স্বাধীন কন্ঠ ডেস্ক

আঞ্চলিক উন্নয়ন এগিয়ে নিতে এবং দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা জোরদারে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, পদ্মা ব্যারাজ প্রকল্পের কাজ ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং খুব শিগগিরই এর অগ্রগতি দৃশ্যমান হবে। তিনি বলেন, তিস্তা মহাপ্রকল্পের পাশাপাশি আমরা পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। আনুষ্ঠানিকভাবে এর কাজ শুরু হয়েছে এবং জনগণ খুব দ্রুতই কাজের অগ্রগতি দেখতে পাবে।

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে এটি তিস্তা মহাপরিকল্পনা হিসেবে পরিচিত হলেও বর্তমান সরকার দায়িত্বে আসার আগে প্রয়োজনীয় সমীক্ষা ও কারিগরি সহায়তার ক্ষেত্রে খুব কমই অগ্রগতি হয়েছিল। বর্তমান সরকার জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও প্রতিশ্রুতির আলোকে প্রয়োজনীয় প্রাথমিক কাজগুলো দ্রুত গতিতে শুরু করেছে।

তিনি আরও বলেন, খুব শিগগিরই আমরা প্রয়োজনীয় সমীক্ষামূলক কাজ শেষ করব। এরপর তিস্তা অববাহিকার মানুষের কল্যাণ, এ অঞ্চলের বিকাশ এবং দেশের অর্থনীতির রূপান্তরে প্রকল্পটির দৃশ্যমান বাস্তবায়নের দিকে এগিয়ে যাব।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের জহির রায়হান সিনেট হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:27 pm, Saturday, 8 August 2026
51 Time View