Jashore , Monday, 23 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

পরাশক্তির সঙ্গে সখ্য রক্ষায় ‘জাতীয় মর্যাদা ও স্বার্থের নীতি’ অনুসরণের দাবি সাইফুল হকের

স্বাধীন কন্ঠ ডেস্ক
কেবল ভারত নয়, বিশ্বের সব পরাশক্তির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘জাতীয় মর্যাদা ও জাতীয় স্বার্থের নীতি’ অনুসরণের দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সত্যিকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে ভারতকে বাংলাদেশবিরোধী সব ধরনের অপপ্রচার ও অপতৎপরতা অবশ্যই বন্ধ করতে হবে।

শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর ফার্মগেটের একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি ঢাকা মহানগর উত্তর আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্বালানি খাতের আত্মনির্ভরশীলতার ওপর জোর দিয়ে সাইফুল হক বলেন, তেল, গ্যাস ও জ্বালানির মতো অতি সংবেদনশীল খাতকে কোনোভাবেই বিদেশনির্ভর করে রাখা যাবে না। জাতীয় স্বাবলম্বিতার ভিত্তিতে জাতীয় সক্ষমতা বাড়িয়ে পেট্রোবাংলাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। একই সঙ্গে সমুদ্র ও ভূখণ্ডে নিজেদের জ্বালানি সম্পদ অনুসন্ধান ও উত্তোলন নিশ্চিত করা জরুরি।

সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উত্তর অঞ্চলের এ প্রতিনিধি সভা শুরু হয়। সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, সংগঠনের অকালপ্রয়াত সংগঠক শিবু মোহান্ত এবং সাম্প্রতিক নেপালের বন্যায় নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংগঠনের যুব নেতা তুহিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, আকবর খান এবং বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:31 pm, Friday, 28 August 2026
51 Time View