Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

হেফাজতের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মেহেদী হাসান স্টাফ রিপোর্টার:- বিএনপি নয়, সরকারের উস্কানিতেই তাণ্ডব হয়েছে। হেফাজতের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকেলে, গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকারের অনেক নেতা, মন্ত্রী, এবং মিডিয়ায় প্রচার করা হয়েছে বিএনপি হেফাজতকে ইন্ধন দিয়েছে। তাদের কর্মসূচিতে সমর্থন দিয়েছে। কিন্তু হেফাজতের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। হেফাজত কোনও রাজনৈতিক সংগঠন নয়। তাদের উসকানি তো দিয়েছে সরকার। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে সরকার দলীয় ও আইন শৃঙ্খলা বাহিনী হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, অনুষ্ঠান না করতে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ থাকলেও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য সরকার তা মানেনি। আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচি আগেই স্থগিত করেছি। সরকার ১৮ দফা নির্দেশনা দিয়েছে। কিন্তু বাস্তবায়নের কোনও লক্ষণ দেখছি না। সরকারের উদ্যোগটা কোথায়?’ সরকারের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ থাকবে, তা কোথায়?

জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেও অভিযোগ করেন মির্জ ফখরুল।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:26 pm, Tuesday, 30 March 2021
26 Time View