Jashore , Sunday, 22 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

বগুড়ায় আব্দুল মালেকের কবর জিয়ারত করলেন জামায়াত আমীর

স্বাধীন কন্ঠ ডেস্ক
বগুড়ায় শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। জিয়ারত শেষে তিনি শহীদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং ‘শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্স’-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দিনব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টায় ঢাকা থেকে বগুড়ায় পৌঁছান ডা. শফিকুর রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সফরের শুরুতেই তিনি শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারতে অংশ নেন। জিয়ারত শেষে জামায়াত আমীর শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

মতবিনিময়কালে ডা. শফিকুর রহমান শহীদ আব্দুল মালেকের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, দেশ ও ইসলামের জন্য তাঁর এই ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। তিনি শহীদ পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং যেকোনো প্রয়োজনে তাঁদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

পরবর্তীতে তিনি ‘শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্স’-এর ফলক উন্মোচন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বগুড়া অঞ্চল পরিচালক এটিএম আজহারুল ইসলাম এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিনসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:01 pm, Saturday, 12 September 2026
58 Time View