Jashore , Sunday, 22 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

বিএনপি সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক

সরকার ‘গণভোট ও জুলাই সনদ’ বাস্তবায়ন না করে দিন দিন গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সাথে সরকারের গঠনমূলক সমালোচনা না করায় গণমাধ্যমগুলোর ওপরও জনগণের গ্রহণযোগ্যতা কমছে বলে তিনি হুঁশিয়ারি প্রকাশ করেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদে সভ্য রাজনৈতিক সংস্কৃতি চালুর ওপর গুরুত্ব আরোপ করে বিরোধীদলীয় নেতা জানান, জামায়াতের সংসদ সদস্যরা সরকার থেকে কোনো অতিরিক্ত বা অনৈতিক সুবিধা নিচ্ছেন না। জামায়াতের এমপিদের প্রদত্ত ৪টি প্রধান সরকারি সুবিধার চিত্র তুলে ধরে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কোনো জামায়াত এমপি সরকারি বরাদ্দকৃত প্লট বা শুল্কমুক্ত গাড়ির সুবিধা গ্রহণ করেননি। এমপি হিসেবে কোনো ব্যক্তিগত বিদেশ সফর বা বাড়তি সরকারি সুযোগ-সুবিধা তারা নিচ্ছেন না। তারা শুধুমাত্র নির্ধারিত সরকারি মাসিক সম্মানী গ্রহণ করেন, যা ব্যক্তিগত কাজে না লাগিয়ে পুরোপুরি জনকল্যাণমূলক খাতে ব্যয় করা হয়। সরকারি বরাদ্দকৃত বিরোধীদলীয় বাসভবনে তিনি নিজে বসবাস করছেন না; শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বৈঠক ও দাপ্তরিক কাজে এটি ব্যবহার করা হচ্ছে, যা মেয়াদে শেষেই সরকারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

সংসদে এমপিদের বেতন বৃদ্ধির প্রস্তাবের বিরুদ্ধেও জামায়াত শক্ত অবস্থান নেবে বলে ঘোষণা দেন জামায়াত আমীর। সংসদের অভ্যন্তরীণ আচরণ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আমরা সংসদে ফাইল বা টেবিল ছুড়ে মারার মতো কিংবা অসভ্য আচরণকারী বিরোধী দল হতে চাই না। আমরা শালীনতা বজায় রেখে সবসময় সরকারের গঠনমূলক সমালোচনা অব্যাহত রাখব।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এ টি এম মাছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন এবং ঢাকা মহানগরী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:32 pm, Wednesday, 23 September 2026
72 Time View