Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

রাশিয়ার বিরুদ্ধে আনা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিতে পাল্টা জবাবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:- যুক্তরাষ্ট্রের দশ কূটনীতিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে রাশিয়া।একদিনের ব্যবধানে রাশিয়ার বিরুদ্ধে আনা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পাল্টা জবাবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেন, ১০ মার্কিন কূটনীতিককে বহিষ্কার করা ছাড়াও মার্কিন প্রশাসনের আট কর্মকর্তাসহ রাশিয়ার রাজনীতিতে হস্তক্ষেপ করে এমন যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করবে। সেইসঙ্গে রাশিয়ায় যুক্তরাষ্ট্রের তহবিল এবং এনজিওগুলোর কার্যক্রম বন্ধ করবে। এই সমস্ত এনজিও দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করছে বলে রাশিয়া মনে করে।ল্যাভরভ আরও বলেন, রাশিয়ায় যুক্তরাষ্ট্রের ব্যবসার ক্ষেত্রে শাস্তিমূলক পদক্ষেপ নেয়ার কথাও মস্কো ভেবে দেখছে।গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ ও সাইবার হামলার অভিযোগে রাশিয়ার দশ কূটনীতিক এবং ৩২টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:12 am, Saturday, 17 April 2021
29 Time View