৫৩ আরোহীসহ নৌবাহিনীর একটি সাবমেরিন নিখোঁজ!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক ডেস্ক:- ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ৫৩ আরোহীসহ নৌবাহিনীর একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে।বালি দ্বীপের উত্তরে মহড়ার সময় সাবমেরিনটি নিখোঁজ হয় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।ইন্দোনেশিয়ার সেনাপ্রধান জানান, ৪৪ বছরের পুরোনো ‘কে আর আই নাংগালা’ নামের এই সাবমেরিনের খোঁজে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। জার্মানির তৈরি এই সাবমেরিন বুধবার ভোরের দিকে বালি উপকূল থেকে প্রায় ৬০ মাইল দূরে থাকার সময় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়।সাবমেরিনটি পানিতে ডুব দেয়ার জায়গার কাছে তেল ছড়িয়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইন্দোনেশিয়ার অনুরোধে সাবমেরিনটি খুঁজতে সাহায্যের কথা জানিয়েছে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারত।