সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব
যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
মে দিবসে ইউরোপের কয়েকটি দেশে প্রতিবাদী রেলিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক:- মে দিবসে ইউরোপের কয়েকটি দেশে প্রতিবাদী রেলিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।ফ্রান্সের প্যারিসে লকডাউন উপেক্ষা করে বের করা হয় মে দিবসের রেলি। এতে অংশ নেয় হাজার-হাজার মানুষ। কর্মহীনদের ভাতা দেয়ার বিষয়ে দেশটির সরকারের পরিকল্পনার প্রতিবাদ করেন তারা। বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে রেলিতে অংশগ্রহণকারীরা। ভাঙচুর করা হয় বিভিন্ন ব্যাংকের কাচের দরজা-জানালা।পরে পুলিশের সংঘর্ষে জড়ায় তারা। আটক করা হয় অন্তত ৩৪ জনকে। তুরস্কেও লকডাউন উপেক্ষা করে মে দিবসের রেলি থেকে দুশরও বেশি মানুষকে আটক করেছে পুলিশ। শ্রমিক নেতাদের সঙ্গে বেশ কয়েকটি জায়গায় পুলিশের সংঘর্ষও হয়।এদিকে জার্মানি হামবুর্গ শহরে মে দিবসে কট্টর নিও নাৎসিদের প্রতিবাদী রেলিতে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের বিক্ষোভ হয়েছে।
Tag :





























