Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি দেয়া হয়েছে

বরিশাল বিভাগ প্রতিনিধি// দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে বরিশাল মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিটি পৌঁছানো হয় বরিশালে। তাতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য। এতে উল্লেখ রয়েছে, কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরী সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনকে অব্যাহতি প্রদান করা হয়। একই সাথে বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনার কথা উল্লেখ করা হয়েছে। গত ২১এপ্রিল বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনের বিরুদ্ধে এক তরুনী ধর্ষণের অভিযোগ তুলে বরিশাল এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। এই মামলা দায়েরের পরপরই জসীম পলাতক রয়েছেন। এর আগে ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসিম দেওয়ান এর বিরুদ্ধে নারায়নগঞ্জের রুপগঞ্জ থানায় এক তরুনীকে অপহরণ ও অস্ত্র মামলা দায়ের হয়, সেই মামলায় গ্রেপ্তার হয়েছিলো এবং পরে জামিনে মুক্ত হয় তিনি। এই ঘটনার পর থেকেই বরিশাল ছাড়া হন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিন সদস্য বিশিষ্ট এই কমিটির অপরজন সাংগঠনিক সম্পাদক তৌছিক আহম্মেদ রাহাত বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্টোর অফিসার পদে চাকুরীর সুবাদে রাজনীতি থেকে বিদায় নেন। ২০১১ সালে মহানগর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:40 pm, Tuesday, 25 May 2021
24 Time View