Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরাইল, এই অপরাধের বিচার করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক:- জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরাইল, এই অপরাধের বিচার করতে হবে।মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বেসামরিক মানুষের জীবনরক্ষা বিষয়ক এক বৈঠকে তিনি এ কথা বলেন।রাভানচি আরও বলেছেন, ইসরাইল গাজায় যা করেছে তা স্পষ্টভাবে জাতিগত শুদ্ধি অভিযান। এটা অবশ্যই যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ।ইরানের প্রতিনিধি আরও বলেন, ইসরাইলের প্রতি আমেরিকার নির্লজ্জ সমর্থনের কারণে এবারও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় আগ্রাসনের বিরুদ্ধে একটি বিবৃতি পর্যন্ত প্রকাশ করতে পারেনি।এ সময় তিনি ইয়েমেনে বেসামরিক মানুষ হত্যার নিন্দা জানিয়ে বলেন, ইয়েমেনেও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক মানুষ হত্যা করছে আগ্রাসী বাহিনী। এ ধরণের অপরাধ অবিলম্বে বন্ধ হতে হবে।বেসামরিক মানুষদের জীবন বাঁচানোর ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করে রাভানচি বলেন, নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:15 pm, Wednesday, 26 May 2021
22 Time View