Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

আলোচনা-সমালোচনার মুখে কমিটি ভেঙে দেয়ার প্রায় দেড় মাস পর ফের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করতে যাচ্ছে হেফাজতে ইসলাম

মানিক কুমার স্টাফ রিপোর্টার// বহু আলোচনা-সমালোচনার মুখে কমিটি ভেঙে দেয়ার প্রায় দেড় মাস পর ফের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করতে যাচ্ছে হেফাজতে ইসলাম। সোমবার সকাল এগারোটায় রাজধানীর খিলগাঁওয়ে নতুন কমিটির আমির, মহাসচিবসহ গুরুত্বপূর্ণ পদে নাম ঘোষণা করা হবে।এই কমিটি রাজনীতিমুক্ত হবে বলে জানিয়েছেন হেফাজতের আহ্বায়ক কমিটি। তবে ধর্মীয় সংগঠনটির প্রয়াত আমির আহমদ শফীর অনুসারীরা বলছেন, কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে তাদের সঙ্গে কোন আলোচনাই করেনি আহ্বায়ক কমিটি।আহমদ শফীর মৃত্যুর পর তার অনুসারীদের বাদ দিয়ে হেফাজতে ইসলামের আমিরের দায়িত্ব নেন জুনায়েদ বাবুনগরী, মহাসচিব হন নুরুল ইসলাম জেহাদী। এই কমিটির ছয় মাস পূর্ণ হওয়ার আগেই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় নেমে সহিংসতা দেখায় হেফাজত।ভাঙচুর, অগ্নিসংযোগের রেশ কাটতে না কাটতেই অবকাশ যাপনে গিয়ে যৌন কেলেঙ্কারীতে জড়ান হেফাজত নেতা মামুনুল হক। পরে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন রিসোর্টে নির্যাতনের শিকার নারী।আলোচনা-সমালোচনার মধ্যে পুলিশের গ্রেপ্তার অভিযানের মুখে গেল পঁচিশে এপ্রিল কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে দেন জুনায়েদ বাবুনগরী।কমিটি বিলুপ্তির তেতাল্লিশ দিন পর ফের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করতে যাচ্ছে হেফাজত। তবে আলোচনা ছাড়াই কমিটি ঘোষণার উদ্যোগ নেয়া হয়েছে বলে অভিযোগ করেছে শফীপন্থীরা।এই কমিটিতেও আমির হচ্ছেন বাবুনগরী, মহাসচিব পদ পাচ্ছেন জেহাদীই। বাদ পড়ছেন ধর্ষণ মামলার আসামি মামুনুল হকসহ বিতর্কিতরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:17 am, Monday, 7 June 2021
30 Time View