বিএনপি হেলুসিনেশনে ভুগছে:ওবায়দুল কাদের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি ঢাকা// সরকারের অন্ধ সমালোচনা করতে গিয়ে বিএনপি দেশ ও জাতির অর্জনকেও অস্বীকার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী হকার্স লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।বিএনপিকে তাদের শাসনামলের কথা স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন প্রতি বছর বাজেট প্রণয়নের আগে বিএনপির অর্থমন্ত্রীকে দাতা গোষ্ঠীর বৈঠকে ভিক্ষার ঝুলি নিয়ে ছুটতে হতো। দাতাদের দয়ার উপর নির্ভর করেই তখন বাজেট হতো বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।ওবায়দুল কাদের বিএনপির রাজনৈতিক অনিয়ম আর সম্পদ লুন্ঠনের প্রতিচ্ছবি উল্লেখ করে আরও বলেন তাইতো বিএনপি হেলুসিনেশনে ভুগছে।এসময় ওবায়দুল কাদের, পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করে দিতে হকার্স লীগের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।