Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কাশ্মীরের উত্তরে এবং জুম্মুর কিছু এলাকায় বিপুল সংখ্যক আধাসামরিক বাহিনী

বাপ্পি বিশ্বাস ভারত প্রতিনিধি// কাশ্মীরের উত্তরে এবং জুম্মুর কিছু এলাকায় বিপুল সংখ্যক আধাসামরিক বাহিনী পৌঁছেছে। এতে স্থানীয় নেতাদের মধ্যে উদ্বেগের জন্ম নিয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।২০১৯ সালে এই অঞ্চলের বিশেষ মর্যাদাকে বাতিল করা এবং দুটি আলাদা ইউনিয়নে বিভক্ত হওয়ার পর এই প্রথম এতো বিপুল পরিমান সেনা এই অঞ্চলে মোতায়েন করা হলো।স্থানীয় নেতারা বলছেন, এই অঞ্চলে এমন বিপুল সংখ্যক সেনা মোতায়েন বড় কিছু ঘটারই ইঙ্গিত বহন করে। তাই এ নিয়ে উদ্বেগের জন্ম হয়েছে। এছাড়াও এই অঞ্চলের বিশেষ মর্যাদার তুলে নেয়ার পরে আটক হওয়া কিছু রাজনৈতিক নেতা আবারও আটক হতে পারে বলে আশঙ্কা রয়েছে তাদের।তবে এক ঊর্ধতন পুলিশ কর্মকর্তা বলেছেন, সৈন্য মোতায়েনের যে গুজব তৈরি হয়েছে এর কোনও সত্যতা নেই। পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য যাওয়া সেনারাই তাদের নিজস্ব ইউনিয়নে ফিরে আসছে।পুলিশ মহাপরিদর্শক বিজয় কুমার বলেছেন, ‘সম্প্রতি যেসব রাজ্যগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই সেনারা সেখান থেকে ফিরে আসছেন। তাদের পুনরায় নিয়োগ দেওয়া হচ্ছে। এটি নতুন কোন মোতায়েন নয়।’কর্মকর্তারা বলেছেন, জম্মু ও কাশ্মীর থেকে প্রায় ২০০ সংস্থার আধাসামরিক বাহিনীকে বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যগুলোতে প্রেরণ করা হয়েছিল, যার বেশিরভাগই নিয়োজিত ছিল পশ্চিমবঙ্গে। পঞ্চাশটি সংস্থার বাহিনী এক মাস আগে ফিরে আসলেও বাকিগুলো এখন ফিরে এসে নতুন করে কাজে যোগ দিচ্ছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:56 pm, Monday, 7 June 2021
27 Time View