মুম্বাইয়ে আবাসিক ভবন ধসে অন্তত ৯ জন নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বাপ্পি বিশ্বাস ভারত প্রতিনিধি// ভারতের মুম্বাইয়ে একটি দোতলা আবাসিক ভবন ধসে অন্তত ৯ জন নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আরও ৮ জন। বুধবার রাতে মুম্বাইয়ের কান্দিভালি এলাকার একটি বস্তিতে এ ঘটনা ঘটে। ভবনটি ধসে পাশের একটি স্থাপনার ওপর পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ এবং স্থানীয়রা।এ দুর্ঘটনার পর পাশের আরেকটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।