ময়মনসিংহ চরকালীবাড়ীতে পুলিশ বিএনপি সংঘর্ষে আহত-৩৭

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ময়মনসিংহ জেলা প্রতিনিধি// বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার চরকালীবাড়ী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশ-বিএনপি সংঘর্ষে অন্তত ৩৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ বিএনপি সংঘর্ষে আহত হয় কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) ফারুক হোসেন ও পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলী, পরিদর্শক চাঁদ মিয়া সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী। তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, পুলিশ বিএনপির কর্মসূচি নির্দিষ্ট সময়ের মধ্যে করার জন্য নির্দেশ দিলে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায়। পরে তাদের প্রতিহত করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে।

এঘটনায় পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানার দাবী, নেতাকর্মীদের উপর পুলিশ হঠাৎ ক্ষিপ্ত হয়ে যায় পুলিশের হামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিএনপির ৩০ জন আহত হয়েছেন।