Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বিমান বাহিনীর একটি বিমানকে নিচে নামালো জঙ্গিরা

আন্তর্জাতিক ডেস্ক// নাইজেরিয়ায় গুলি করে বিমান বাহিনীর একটি বিমানকে নিচে নামিয়েছে জঙ্গিরা।বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।দেশটির বিমানবাহিনী ও সরকার বিবৃতিতে জানিয়েছে, সেনার আলফা জেট বিমানটি জামফারা ও কাদুনা অঞ্চলে টহল দিতে গিয়েছিল। টহল দেওয়ার পর ফাইটার জেটটি যখন বেসের দিকে ফিরছিল তখনই নীচ থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।বিমানটির দিকে রকেট লঞ্চারও ব্যবহার করা হয়। পাইলট অ্যাবায়োমি ডায়রো ইজেক্ট করে প্রাণ বাঁচান। বিমানটি মাটিতে গিয়ে ধাক্কা মারে। পাইলট একটি গ্রামে গিয়ে অবতরণ করেন। বিকেল পর্যন্ত সেখানেই লুকিয়ে ছিলেন তিনি। সন্ধ্যার পর স্থানীয় সেনা ঘাঁটিতে গিয়ে পৌঁছান তিনি।ঘটনার কিছুক্ষণের মধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে দেখা গেছে, বোকো হারাম এই ঘটনার দায় স্বীকার করছে। পরে অবশ্য জানা যায়, বেশ কিছুদিন আগে আরো একটি এমনই ঘটনার পরে ওই একই ভিডিওটি প্রকাশ করেছিল বোকো হারাম। নতুন করে সেই একই ভিডিও প্রচার করে এবারের ঘটনার দায়ও তারা নিচ্ছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।তবে বোকো হারাম এবং তাদের সহযোদ্ধা ইসলামিক স্টেট ছাড়া এ কাজ করার মতো অস্ত্র আর কারো কাছে নেই বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:16 pm, Tuesday, 20 July 2021
27 Time View