বাপ্পি বিশ্বাস ভারত প্রতিনিধি// সেনা প্রশিক্ষণের জন্য খ্যাত ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নেয়া এক ব্যক্তি এখন তালেবানের শীর্ষ নেতাদের একজন। গুরুত্বপূর্ণ সেই নেতার পরিচয়ের সূত্র ধরেই সংগঠনটির সঙ্গে আলোচনা চালিয়ে নেয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন দেশটির কূটনীতিকরা।
১৯৮২ সালে আইএমএ-তে প্রশিক্ষণ নেন ২০ বছর বয়সী শের মোহম্মদ আব্বাস স্তানেকজাই। বন্ধুদের দেয়া ‘শেরু’ নামেই পরিচিতি পান তিনি।আইএমএ-তে ট্রেনিং নেওয়ার পর স্তানেকজাই লেফটন্যান্ট হিসেবে আফগানিস্তানের সেনা বাহিনীতে যোগ দেন।
১০ বছর সেখানে কাজ করার পর ১৯৯৬ সালে তালেবান শিবিরে যোগ দেন তিনি। কিছুদিনের মধ্যেই সংগঠনটির গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হন।১৯৯৭ সালে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে তাকে তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী হিসেবে বর্ণনা করা হয়।
এরপর ২০১২ সালে দোহায় তালেবানের রাজনৈতিক দফতরেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।একসঙ্গে ট্রেনিং নেয়া ভারতীয় এক সেনা কর্মকর্তা জানান, তখন চরমপন্থী কোন ধারণা ছিলনা বতর্মান ওই তালেবান নেতার মধ্যে। বরং নিজের চেহারা নিয়ে ছিলেন বেশ সচেতন।







