রাসেল বরিশাল জেলা প্রতিনিধি// বরিশালের ঘটনাটি দুঃখজনক এবং তা এখনও তদন্তাধীন। দলের কথা বলে কেউ অরাজকতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নজির রয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে আগারগাঁয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিতে আলোচনা সভায় মন্ত্রী আরও বলেন, এই ঘটনাকে পুঁজি করে কাউকে পানি ঘোলা করতে দেয়া হবে না। একইসাথে তদন্তের ফলাফলের আগে কাউকে বাড়াবাড়ি না করার আহ্বানও জানান তিনি।
স্থানীয় আওয়ামী লীগের তদন্ত কমিটির প্রতিবেদনও আমলে নেয়া হবে। তাছাড়া এ ঘটনায় প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে তড়িঘড়ি করে বক্তব্য দিয়েছে বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ। আলোচনা শেষে করোনায় ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়।





