পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছেছে বরিশালের জেলা প্রশাসন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রাসেল আহমেদ বরিশাল বিভাগীয় সংবাদদাতা// ইউএনওর বাসায় হামলাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছেছে বরিশালের জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন।

রোববার (২৩ আগস্ট) রাতে বরিশালের বিভাগীয় কমিশনারের বাসভবনে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে এই সমঝোতার পৌঁছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাত সোয়া নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলা ওই বৈঠকে উপস্থিত ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, ডিআইজি এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুচ, নগর আওয়ামী লীগের সভাপতি কেএম জাহাঙ্গীর, জেলা প্রশাসক জসীমউদ্দীন হায়দার, পুলিশ সুপার মারুফ হোসেন উপস্থিতি ছিলেন।

আগামীতে এই বিষয় নিয়ে কোন পক্ষই আর কোন পদক্ষেপ নেবে না বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, একাত্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত বরিশাল নগর আওয়ামী লীগের সভাপতি কে এম জাহাঙ্গীর।কেএম জাহাঙ্গীর জানান, বৈঠকটি সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক হয়েছে।

তিনি আরো বলেন, ইউএনও এবং পুলিশের দায়ের করা দুটি মামলা এবং তাদের পক্ষ থেকেও যে দুটি মামলার আবেদন কোর্টে করা হয়েছে এনিয়ে কোন পক্ষই সামনে আগাবে না বলে বৈঠকে শান্তিপূর্ণ সমাধানের জন্য ইতিবাচক আলোচনা হয়েছে।

এটা দলের কেন্দ্রীয় পর্যায়েরও কামনা ছিল।উল্লেখ্য, ব্যানার অপসারণকে কেন্দ্র করে বরিশালে সিটি কর্পোরেশনের কর্মচারীদের সাথে বরিশাল সদরের ইউএনও’র কথা কাটাকাটি থেকে উদ্ভূত সংঘাতে ৩০ জনের অধিক গুলিবিদ্ধ হন। এই বৈঠকের মাধ্যমে টানা চার দিন ধরে চলা ঘটনার সমাধান হলো।