Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নোয়াখালী মাইজদীতে ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিল করেছে স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

সরোয়ার হোসেন নোয়াখালী জেলা প্রতিনিধি// নোয়াখালী জেলা শহর মাইজদীতে ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিল করেছে স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর সমর্থকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে শহরের টাউন হল মোড়ে এ ঘটনা ঘটে।জানা যায়, আজ সকাল ১০টার দিকে স্থানীয় এমপির সমর্থকরা জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বহাল রাখার পক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ও টাউনহল মোড়ে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনের সমর্থকরা মুজিববর্ষ উপলক্ষে এবং নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান পৌর ভবন এলাকায় পৌর নির্বাচনী প্রচারণার সমাবেশ ডাকেন।

তিন গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের তিন গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।প্রত্যক্ষদর্শীরা জানান, এমপি একরামুল করিমের ২০ থেকে ৩০ জন সমর্থক তার পক্ষে বিভিন্ন শ্লোগান দিয়ে প্রধান সড়কে এলে পুলিশ তাদের ধাওয়া করে।

এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করা হয়। বর্তমানে শহরে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:02 pm, Monday, 6 September 2021
36 Time View