Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

৮ স্বামী বদলে জানতে পারলেন তিনি এইডস আক্রান্ত

বাপ্পি বিশ্বাস ভারত প্রতিনিধি// বিয়ে করে সংসার করতেন বড়জোর ১০ থেকে ১৫ দিন। স্বামী বদলই যেন তার পেশা ছিলো। সুযোগ বুঝে স্বামীর টাকা-পয়সা নিয়ে সোজা উধাও হতেন।

বিরতি দিয়ে আবার অন্য পুরুষকে বিয়ে করে নতুন সংসার করতেন। এভাবেই গত চার বছরে আটজন স্বামীর ঘর করেছেন ভারতের এক নারী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, প্রতারণার দায়ে স্থানীয় পুলিশের হাতে সম্প্রতি গ্রেফতার হয়েছেন তিনি। এরপর শারীরিক পরীক্ষায় ধরা পড়েছে, ওই নারী এইচআইভি এইডসে আক্রান্ত।

Refusing shankha-sindoor shows disregard for marriage: Guwahati High Court – Sentinelassam জানা যায়, ভারতের পাঞ্জাবে ওই নারী বাড়ি। দুই সন্তানের মা তিনি।

গত ৪ বছর ধরে বিয়ে করে প্রতারণার ব্যবসা করছিলেন। এ কাজে তার আরও ৩ সহযোগী ছিলেন। পুলিশ সেই সহযোগীদেরও গ্রেফতার করেছে। গ্রেফতারের পর পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছেন ওই নারী।

পুলিশ জানিয়েছে, ঠিক কতদিন ধরে তিনি এ রোগ বয়ে বেড়াচ্ছেন, তা এখনো নিশ্চিত নয়। যার কারণে পুলিশ ওই নারীর সাবেক স্বামীদের সঙ্গে যোগাযোগ করেছে। সুস্থতা নিশ্চিত করতে তাদের মেডিক্যাল পরীক্ষা করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ভারতে বিয়ের আড়ালে এমন প্রতারণার ঘটনা অবশ্য নতুন নয়। তবে প্রতারক কনের মাধ্যমে আর্থিক ক্ষতির পাশাপাশি প্রতারিতদের এইডসে আক্রান্ত হওয়ার আশঙ্কার খবর শোনা গেলো এবারই প্রথম।বিয়ের মাত্র ১৫ দিনের মধ্যে কীভাবে বেরিয়ে আসতেন তা পুলিশকে জানিয়েছেন ওই নারী।

তিনি জানান, অধিকাংশ ক্ষেত্রে পণের মামলার হুমকিতেই কাজ হয়ে যেতো। তবে তাতে সুবিধা না হলে শ্বশুরবাড়ির লোকদের অচেতন করে অর্থ-স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যেতেন।

পুলিশ জানিয়েছে, ৪ বছর আগে ওই নারীর স্বামী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকেই বিয়ে করে প্রতারণার ব্যবসা শুরু করেন তিনি

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:20 am, Tuesday, 7 September 2021
29 Time View