Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজ এগিয়ে চলছে

শাহ আলম ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি// ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাই স্বামী বলেছেন, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজ এগিয়ে চলছে। ভারতের অংশের কাজ এগিয়ে গেছে। বাংলাদেশ অংশে কিছু কাজ বাকি আছে।

আশা করছি আগামী বছরের ২/৩ মাসের মধ্যে রেলপথ নির্মাণ শেষ হয়ে যাবে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে ভারতে যাওয়ার পথে সীমান্তের শূন্য রেখায় সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, সড়কপথ ভালো করা, রেলপথ মজবুত করা এবং নৌপথ ব্যবহারের জন্য দু’দেশের মধ্যে কাজ চলছে। এসব কাজ শেষ হলে দু’দেশই উপকৃত হবে। এটা আমাদের দু’দেশের বন্ধুত্বের জন্যও ভালো হবে।

ভারতের হাই কমিশনার আরও বলেন, গত চার মাসে ভারত-বাংলাদেশের বাণিজ্য বেড়েছে। রেলের মাধ্যমে মালামাল আনা-নেওয়া চলছে। ব্যবসা-বাণিজ্য বাড়াতে বেনাপোল, পেট্টাপুলের মত আখাউড়া বন্দরের সুবিধা আরও বৃদ্ধি করা হবে।ভারতের ভ্যাকসিন সরবরাহ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ভারতে ভ্যাকসিন উৎপাদন বেড়েছে। ভারত থেকে বাংলাদেশে অক্সিজেন ও অক্সিজেন সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।

আশা করছি, দ্রুত ভেকসিনও সরবরাহ করা যাবে।ভারতের ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ চালু হবে প্রসঙ্গে তিনি বলেন, এটা করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে। বর্তমানে টুরিস্ট ভিসা ছাড়া সব ধরনের ভিসা চালু আছে। দু’দেশের মধ্যে বিমান চলাচলও শুরু হয়েছে। কোভিড পরিস্থিতির আরও উন্নতি হলে দু’দেশের যাত্রীদের সুবিধা হবে। বিক্রম দোরাই স্বামী দু’দিনের সফরে ভারতের আসাম যাবেন বলে সাংবাদিকদের জানান।

এর আগে তিনি সড়কপথে ঢাকা থেকে বেলা ১টায় আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছান। এসময় তাকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (কসবা সার্কেল) নাজমুল হাসান, আখাউড়া থানার ওসি মো: মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো: আব্দুল হামিদ প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:21 pm, Wednesday, 8 September 2021
32 Time View