পুলিশের একজন উপ-পরিদর্শককে চড় মারার ঘটনায় স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রুবেল ইসলাম টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- সখীপুরে পুলিশের একজন উপ-পরিদর্শককে চড় মারার ঘটনায় স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ে গণ টিকা কেন্দ্রে পুলিশের ওই কর্মকর্তাকে চড় মারার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।

জানা যায়, মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে গণ টিকা কার্যক্রম শুরু হয়। বিকেল সাড়ে তিনটার সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম তার পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে টিকা দিতে কেন্দ্রে যান। তিনি নিয়ম না মেনে তাদের নিয়ে কেন্দ্রের ভেতরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আগে থেকে টিকা নিতে আসা লোকজন এর প্রতিবাদ করে এবং পুলিশকে বিষয়টি জানায়।

পরে কেন্দ্রের দায়িত্ব পালনকারী সখীপুর থানার উপ-পরিদর্শক সানিউল আলম প্রধান শিক্ষক সাদেকুল ইসলামকে কেন্দ্রে ঢুকতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সানিউল আলমকে চড় মারেন।সানিউল আলম জানান, শৃঙ্খলা না মেনে ওই প্রধান শিক্ষক জোড় করে কেন্দ্রে ঢুকার চেষ্টা করলে উত্তেজিত লোকজনের অভিযোগ করলে আমি বাধা দিই।

এতে তিনি আমাকে চড় দেন।সখীপুর থানার অফিসার ইন-চার্জ এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, পুলিশের গায়ে হাত তোলায় ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।