Jashore , Monday, 9 November 2026

পারিবারিক কলহের জেরে একসঙ্গে বিষপান করে স্বামী ও স্ত্রী

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি// পারিবারিক কলহের জেরে একসঙ্গে বিষপান করে স্বামী রজিব তালুকদার(৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পাশাপাশি স্ত্রী লাইজু বেগমের অবস্থাও আশঙ্কাজনক।

তিনি ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে, শুক্রবার (১৫ অক্টোবর) রাতে ফরিদপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রজিব তালুকদার ওই গ্রামের খলিল তালুকদারের ছেলে।জানা গেছে, রজিবের সঙ্গে লাইজুর দীর্ঘদিন ধরে দাম্পত্য এবং পারিবারিক কলহ চলে আসছিল।

এর জের ধরে শুক্রবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রথমে রজিব তালুকদার ঘরে থাকা কীটনাশক পান করেন। এ সময় বোতলে থাকা বাকি কীটনাশক তার স্ত্রী লাইজুও পান করেন।

প্রতিবেশীরা টের পেয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।রাজৈর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে তারা বিষপান করে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:25 pm, Saturday, 16 October 2021
29 Time View