Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দখলদার ইসরায়েলের তিনটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে সাইবার হামলা চালিয়েছে “মুসার লাঠি”

আন্তর্জাতিক সংবাদ// দখলদার ইসরায়েলের তিনটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে সাইবার হামলা চালিয়েছে ‘মোসেস স্টাফ’ বা ‘মুসার লাঠি’ নামের একটি হ্যাকার গ্রুপ।

বুধবার (৩ নভেম্বর) ইসরেয়েলি দৈনিক জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।জেরুজালেম পোস্ট জানায় ‘ইহুদ লুতায়ান’, ‘ডেভিড’ ও ‘এইচজিএম’ কোম্পানির তথ্য ব্যাংক হাতিয়ে নিয়েছে হ্যাকারেরা।

এতে ছিল বিভিন্ন প্রকল্প সংক্রান্ত তথ্য, মানচিত্র, চুক্তিপত্র, ছবি, চিঠি এবং কনফারেন্সগুলোর নানা ভিডিও।হ্যাকার গ্রুপটি বলেছে, তারা এ পর্যন্ত ১৬৫টি সার্ভার ও ২৫৪টি ওয়েব সাইট হ্যাক করেছে এবং ১১ টেরাবাইট তথ্য হাতিয়ে নিয়েছে। এর মধ্যে ইসরাইলের পোস্টাল ব্যবস্থা ও যুদ্ধ মন্ত্রণালয়ের নানা তথ্য রয়েছে।

এছাড়া যুদ্ধমন্ত্রী বেনি গান্তজের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ফাইলও তাদের হাতে পড়েছে।তারা আরও দাবি করেছে, ‘ইলেকট্রন সিলাগ’ ও ‘এপসিলোর’ কোম্পানির তথ্য তাদের হাতে রয়েছে।

এছাড়া, সম্প্রতি ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় ও সর্ববৃহৎ হাসপাতালে সাইবার হামলা হয়েছে বলে খবর দিয়েছে হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যম।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:57 pm, Friday, 5 November 2021
26 Time View