Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দায়িত্ব গ্রহণের ১২ ঘণ্টা পর সুইডিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক সংবাদ// দায়িত্ব গ্রহণের ১২ ঘণ্টা পরই পদত্যাগ করেছেন সুইডেনের নবনির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন।

বুধবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হওয়া পার্লামেন্টারি ভোটে অ্যান্ডারসন কোন ভোট না পেয়েই নির্বাচিত হন। কেননা সুইডিশ আইন অনুযায়ী, ৩৪৯ সদস্য বিশিষ্ট পার্লামেন্টের অধিকাংশ সদস্য তার বিপক্ষে ভোট না দিলেই তিনি নির্বাচিত হবেন। তবে, এর পরপরই দুই দলীয় কোয়ালিশন থেকে গ্রিন পার্টি বের হয়ে আসার পর পদত্যাগের ঘোষণা দেন অ্যান্ডারসন। একদলীয় সরকার গঠিত হলে তিনি তার প্রধান হিসেবে নিযুক্ত হওয়ার আশা প্রকাশ করেন।

অ্যান্ডারসনকে নির্বাচিত করার পরে পার্লামেন্টে কোয়ালিশনের বাজেট বিল উত্থাপিত হয়। তবে পার্লামেন্ট কর্তৃক এ বিল পাস না হওয়ায় কোয়ালিশন ত্যাগ করার ঘোষণা দেয় গ্রিন পার্টি। এরপরই স্পিকারের কাছে পদত্যাগের আবেদন করেন অ্যান্ডারসন। আবার ভোট অনুষ্ঠিত হলে তাকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে গ্রিন পার্টি ও লেফট পার্টি। তবে সেন্টার পার্টি জানিয়েছে, নতুন করে ভোট হলে সেখানে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবে তারা। তবে এতে অ্যান্ডারসনের জয় ঠেকানো যাবে না। বাজেট নিয়ে একমত হতে ব্যর্থ হলেও, এই তিন দলই সুইডেন ডেমোক্র্যাট দলকে ক্ষমতায় আসা থেকে বিরত রাখতে বদ্ধপরিকর।

১৯৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী গোরান পারসনের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে রাজনীতিতে নিজের ক্যারিয়ার শুরু করেন অ্যান্ডারসন। গত সাত বছর ধরে তিনি দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। বুধবার (২৪ নভেম্বর) সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তিনি। সুইডেনই একমাত্র নর্ডিক দেশ যেখানে এখন পর্যন্ত কোন নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেননি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:47 pm, Thursday, 25 November 2021
29 Time View