Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের হত্যাচেষ্টা ব্যর্থ

আন্তর্জাতিক সংবাদ// তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে হত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে তুরস্কের বেশ কটি সংবাদমাধ্যম।

শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সির্ত শহরে একটি সমাবেশে অংশ নেয়ার কথা ছিল প্রেসিডেন্ট এরদোয়ানের। সমাবেশের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশের গাড়ির নিচে একটি বিস্ফোরক ডিভাইস পাওয়া যায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার সীমান্তবর্তী শহর নুসাইবিন এলাকায় ওই পুলিশ সদস্যের নিজ বাড়িতে পার্কিংয়ে রাখা গাড়ি থেকে এই বোমা উদ্ধার করা হয়। তবে সির্ত শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে নুসাইবিন এলাকা থেকে উদ্ধার করা বোমাটি পরে নিস্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিট।এ ঘটনার সাথে জড়িত অপরাধীকে খুঁজতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।এমন এক সময় এরদোয়ানকে হত্যাচেষ্টার খবর এল যখন তুরস্কের অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে।

গত কয়েক দিনে বিভিন্ন বৈদেশিক মুদ্রার বিপরীতে দেশটির মুদ্রা লিরার ব্যাপক পতন ঘটে এবং জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। গত এক বছরে লিরার মান ৪৪ শতাংশ কমে গেছে এবং এরদোয়ান গত দুই বছরে তিনবার তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পরিবর্তন করেছেন। কয়েক দিন আগে তিনি অর্থমন্ত্রীকে বরখাস্ত করে নুরুদ্দিন নাবাতিকে নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

প্রেসিডেন্ট এরদোয়ান মনে করছেন ব্যাংক ঋণের সুদের হার কমালে লিরার পতন ঠেকানো সম্ভব হবে। যদিও দেশটির অর্থনীতিবিদরা এরদোয়ানের এই মতের পক্ষপাতী নন। তবে নয়া অর্থমন্ত্রী নাবাতি ব্যাংক ঋণের সুদের হার কমানোর পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:18 pm, Sunday, 5 December 2021
28 Time View