বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- বিশ্বের ১০০ প্রভাবশালী ও অনুকরণীয় নারীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তালিকায় আফগানিস্তানেরই ৫০ জন নারী স্থান পেয়েছেন।

২০২১ সালে যেসব নারী সমাজ, সংস্কৃতি ও বিশ্বকে নতুনভাবে উদ্ভাবনে ভূমিকা পালন করছেন তাদের এই তালিকায় স্থান দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি।চলতি বছর বিবিসির এই তালিকায় আফগানিস্তানের ৫০ জন নারী স্থান পেয়েছেন।

তবে নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের ছবি প্রকাশ করা হয়নি। তাছাড়া তাদের ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পরেই নারী শিক্ষা নিষিদ্ধ করা হয়। ভেঙে দেওয়া হয় দেশটির নারীবিষয়ক মন্ত্রণালয়ও।

প্রভাবশালী নারীদের মধ্যে সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই, দক্ষিণ প্রসান্ত মহাসাগরীয় দীপরাষ্ট্র সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী ফিয়ামে নাওমি মাতাফা, ভ্যাকসিন কনফিডেন্স প্রকল্পের প্রধান অধ্যাপক হেইডি জে লারসনসহ অনেক নারী স্থান পেয়েছেন।

মোট চার ক্যাটাগরিতে ১০০ জনের এই তালিকা প্রকাশ করেছে বিবিসি।