Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

মেক্সিকান অভিনেত্রীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক সংবাদ// মেক্সিকোর মোরেলস রাজ্যের একটি ফুটবল একাডেমি থেকে ১১ বছর বয়সী ছেলেকে নিতে এসেছিলেন মেক্সিকান অভিনেত্রী এবং গায়িকা তানিয়া ম্যান্ডোজা। ওই সময় তাকে গুলি করে হত্যা হয়।শুক্রবার (১৭ই ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।স্থানীয় সময় গত মঙ্গলবার মোরেলস রাজ্যের কুয়ার্নাভাসা শহরের একটি স্পোটিং কমপ্লেক্সের বাইরে অন্য অভিভাবকদের সঙ্গে ছেলের জন্য অপেক্ষা করছিলেন তানিয়া। হঠাৎ দুজন অস্ত্রধারী মোটরসাইকেলে করে সেখানে যান। তাদের মধ্যে একজন সেখান থেকে দ্রুত সরে পড়ার আগে তানিয়াকে গুলি করেন।দেশটির সরকারি তথ্য বলছে, গত বছর মেক্সিকোতে প্রতিদিন গড়ে ১০ জন নারী হত্যার শিকার হয়েছেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য, হত্যার শিকার নারীদের সংখ্যা প্রায় এক তৃতীয়াংশ। লিঙ্গের কারণে তাদের ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে।২০০৫ সালে একটি চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেন ৪২ বছর বয়সী তানিয়া মান্ডোজা। তিনি একাধিক সোপ অপেরাতেও কাজ করতেন। সাম্প্রতিক বছরগুলোতে গায়িকা হিসেবে নিজের ক্যারিয়ার মোড় নেওয়ার পর একে একে তার পাঁচটি অ্যালবাম রেকর্ড হয়।২০১০ সালে স্বামী ও সন্তানের সঙ্গে অপহরণের শিকার হয়েছিলেন তানিয়া। এরপর তিনি মোরেলস রাজ্যের প্রধান আইন কর্মকর্তার কার্যালয়ে একাধিক মৃত্যুর হুমকির কথা জানান। যদিও এ খুনের ঘটনায় এখনো গ্রেপ্তার হননি কেউ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:08 pm, Friday, 17 December 2021
29 Time View