Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষে শতাধিক বোমা বিস্ফোরণ, আহত ২২

মাদারীপুর জেলা প্রতিনিধি// পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় শতাধিক হাত বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ সংঘর্ষে কমপক্ষে ২২ জন আহত হয়েছেন।আজ শনিবার সকালে কালকিনির পুর্ব এনায়েত নগরে আপাং কাজী ও কবির খানের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বরিশাল ও শরিয়তপুর হাসাপাতাল এবং কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের ভুলু খানের ছেলে মিরাজ খানের সম্প্রতি বাম পা কেটে নিয়ে যায় স্থানীয় প্রভাবশালী আপাং কাজীর লোকজন। এ ঘটনায় মিরাজ খানের ভাই কালাম খান বাদী হয়ে কালকিনি থানায় আপাং কাজীসহ ৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

পরে থানা পুলিশ মামলার আসামিদের গ্রেপ্তার করার জন্য ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই মামলার বাদীর চাচা একই এলাকার তিতাই খানের ছেলে লিয়াকত খানের দুই পা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেয় আসামীরা। পরে স্থানীয় লোকজন আহত কৃষককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে কালকিনি থানার ইশতিয়াক আশফাক রাসেল বলেন, পূর্ব এনায়েত নগরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:18 pm, Saturday, 18 December 2021
149 Time View