‘মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে সমস্যা সমাধান হয়েছে’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক সংবাদ// মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা অবৈধ, তাদের সমস্যা সমাধানে দেশটির সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার সন্ধ্যায় মালদ্বীপ প্রবাসীদের দেয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।এসময় প্রধানমন্ত্রী জানান, মালদ্বীপ থেকে প্রবাসীরা যেন সরাসরি টাকা পাঠাতে পারেন সেই বিষয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কাজ করবে।

এছাড়া প্রবাসীদের যোগাযোগের অসুবিধা দূর করতে মালদ্বীপে সরাসরি যাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।তিনি আরও জানান, অনেকের ভিসার মেয়াদ না থাকা সত্ত্বেও টিকা নিশ্চিত করেছে মালদ্বীপ সরকার। এছাড়া দালাল পরিহার করে প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন নিতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।