আন্তর্জাতিক সংবাদ// কিন্তু ইসরায়েল যদি ইরানে আগ্রাসন চালানোর কথা ভাবে তাহলে আমাদের ক্ষেপণাস্ত্র তেল আবিবের দিনগুলোকে রাতের ঘোর অন্ধকার বানিয়ে দেয়া হবে।
তেহরানের জুমার নামাজে খতিব মার্কিন সন্ত্রাসী হামলায় জেনারেল সোলাইমানির শাহাদাতের বার্ষিকী উপলক্ষে বলেন, ইরান ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি আইন-আল-আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমেরিকাকে বড় ধরনের চপেটাঘাত করেছে।
কিন্তু চূড়ান্ত প্রতিশোধ সেদিনই নেয়া সম্ভব হবে যেদিন সোলাইমানিকে হত্যার নির্দেশ দানকারী ট্রাম্প থেকে শুরু করে ওই নির্দেশ বাস্তবায়নে জড়িত প্রতিটি ব্যক্তির বিচার করা সম্ভব হবে।






