Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

মুসলিম হওয়ায় নারীর মন্ত্রিত্ব কেড়ে নেয়ার অভিযোগ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে

আন্তর্জাতিক সংবাদ:- মুসলিম হওয়ায় ব্রিটিশ সরকারের মন্ত্রিত্বের পদ হারাতে হয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এক নারী এমপি।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই ব্রিটিশ নারী এমপির নাম নুসরাত গনি। বয়স ৪৯ ছাড়িয়েছে।

তিনি বলেন, ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাকে কনিষ্ঠ পরিবহন মন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়। কারণ হিসেবে হুইপের মাধ্যমে তাকে বলা হয়, আপনার মুসলিম হওয়া একটি সমস্যা হিসেবে উত্থাপিত হয়েছে। আর তাই আপনাকে বরখাস্ত করা হলো।ইসলামি বিশ্বাস তাকে সহকর্মীদের কাছে অস্বস্তিকর করে তুলেছে অভিযোগ করে তাকে পদচ্যুত করা হয় বলে উল্লেখ করেছেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের ডাউনিং স্ট্রিট অফিস থেকে এই অভিযোগের বিপরীতে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সরকারি চিফ হুইপ মার্ক স্পেন্সার বলেছেন, নুসরাতের অভিযোগ মূলত তাকে ঘিরেই। এক টুইটবার্তায় স্পেন্সার জানান, এই অভিযোগ মিথ্যা।

এসব অভিযোগ আমার জন্য মানহানিকর। আমি কখনো ওসব বিদ্বেষমূলক শব্দ ব্যবহার করিনি।এদিকে নুসরাত গনি বলেছেন, ওই কথা শোনার পর মনে হয়েছিল কেউ আমার পেটে ঘুষি মেরেছে।

আমি শক্তিহীন ও অসাড় হয়ে পড়েছিলাম। খুব অপমানিত বোধ করছিলাম তখন।তিনি আরও বলেন, ডাউনিং স্ট্রিটের এক সভায় আমার মুসলিম হওয়ার বিষয়টি উত্থাপিত হয় এবং সেখানে একজন মুসলিম নারী মন্ত্রী হবে এটা নাকি সহকর্মীদের মধ্যে অস্বস্তি সৃষ্টি করেছিল।

তাদের এমন আচরণে আমি এমপি হিসেবে আর দায়িত্ব পালন করব কিনা তা নিয়ে বিবেচনাও করতে বাধ্য হই।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:17 pm, Sunday, 23 January 2022
27 Time View